চার আদিবাসী মহিলার উপর যৌন নির্যাতনের প্রতিবাদে আবার উত্তেজনা ছড়াতে পারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সেই আশঙ্কায় কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রায়গঞ্জ পুরসভার বাসস্ট্যান্ড ও তার আশপাশের এলাকা। আশঙ্কার জেরে সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। পুর বাস স্ট্যান্ড চত্বর বাস শূন্য করে দেওয়া হয়েছে। ব্যারিকেড করা হয়েছে বিদ্রোহী মোড় থেকে থানার সামনের এলাকাতে। যাতে বিক্ষোভের যে কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবিত্তি না ঘটে। তার জন্য নামানো হয়েছে কমব্যাট ফোর্স সহ মতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৈরি রাখা হয়েছে জলকামান। বন্ধ রাখা হয়েছে এলাকার স্কুল ও কলেজ। মূলত আগের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্যই জেলা পুলিশের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
জানাজায় পুলিশ সূত্রে খবর, আজ থেকে আবার আদিবাসীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে পারেন। যদিও এই খবরের সত্যতা এখনও কারও কাছেই নেই। তবে গত ১৪ জুলাইয়ের ঘটনার পর কিছুটা বাড়তি সতর্কতা নিয়েই শহরজুড়ে পথে নেমেছে পুলিশ ও কমব্যাট ফোর্স। গতবার আদিবাসীদের বিক্ষোভ আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জ শহর। ক্ষতির মুখে পড়তে হয় শহরের ব্যবসায়ীদের। তাই এবার শহরের নাগরিকদের সুরক্ষা প্রসঙ্গে ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশ প্রশাসন।
উত্তরদিনাজপুর