লাগাতার বৃষ্টির জেরে দুই দিনাজপুর সহ মালদা জেলার বিস্তৃন এলাকা জলমগ্ন। গৃহহীন বহু মানুষ। কেউ ত্রাণ শিবিরে আবার কেউ রাস্তার ধারে অস্থায়ী ভাবে ক্যাম্প করে দিন কাঠাচ্ছে। প্রশাসনের সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থ্যারা এগিয়ে এসে এই সমস্ত মানুষকে সাহায্যর জন্য। আজ ১১জন সদস্য এক স্বেচ্ছাসেবী সংস্থ্যার ত্রাণ নিয়ে গৃহহীন বানভাসি মানুষদের পাশে এসে দারিয়েছে দুবেলা আহার সহ ঔষধ পত্র সহ জামাকাপড় নিয়ে। এমনি এক স্বেচ্ছাসেবী সংস্থ্যা বন্যা কবলিত মানুষদের পাশে দাড়তে ত্রাণ পৌছে দেওয়ার জন্য ব্যাঙ্গল টু ব্যঙ্গল রাস্তা দিয়ে শিলিগুড়ি থেকে রায়গঞ্জ আসার পথে ডাকাত দলের খপরে পড়ে স্বেচ্ছাসেবী সংস্থ্যার ১১জন সদস্য। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার কালুকামোড় এলাকায়। খোয়া গেল তাঁদের সর্বস্য। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা, ফোন, সোনার অলঙ্কার লুঠ করে নেয় ডাকাত দল বলে অভিযোগ। যদিও ত্রাণের সামগ্রীকে ছাড় দিয়েছে ডাকাত দল বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থ্যার এক সদস্য সুমিত সাহা।
উত্তরদিনাজপুর