আমাদের খবরের জেরে। তরিঘড়ি আমবাগানে পরে থাকা প্রসূতি মা ও তার কন্যা সন্তানকে ত্রান শিবিরে পাঠালো ব্লক প্রশাসন। তার জন্য ত্রান শিবিরে একটি পৃথক ঘরেরও ব্যবস্থা করা হয়েছে। আজ ওই প্রসূতি ও শিশুটির সঙ্গে দেখা করতে যায় মালদা শহরের এক নাট্য সংস্থার কর্মীরা। ওই প্রসূতি মায়ের হাতে খাদ্য সামগ্রি তুলে দেয় তার হাতে।
প্রসঙ্গত সোমবার মালদার মোলপুর হাসপাতালে উর্মিলা মন্ডল একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তাদের বাড়ি ঘর মহানন্দার জলে ভেসে যাওয়ায় হাসপাতাল থেকে ফিরে এসে এরপর সে ত্রান শিবিরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু তার শুদ্ধিকরন হয়নি। তাই তার সঙ্গে শিবিরে থাকা প্রতিবেশীরা অশুচ এর চোখে দেখছিল। এমনকি তাকে এই নিয়ে গালাগালি করতে থাকে তারা। এমত পরিস্থিতে তাকে ওই শিবির থেকে বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেয় তারা। ওই মহিলা বাধ্য হয়ে ওই সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে খোলা আমবাগানের মধ্যে ত্রিপাল খাটিয়ে থাকতে শুরু করে। বর্তমান যুগে কুসংস্কারের এই ছায়া তাকে একা করে দেয়। আমাদের খবরে দেখানোর পর তাকে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রান শিবিরে ফেরানো হয়। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি ব্লক প্রশাসনের আধিকারিকেরা।