মালদা

আলিপুর এলাকা থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে সাত জন জুয়াড়িকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

        জানা যায়, বুধবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় আলিপুর এলাকায়। সেখানকার এক আম বাগান থেকে সাত জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন হাজার একশত একচল্লিশ টাকার বোর্ডমানি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের সকলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।