মালদার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়মিত কোন আধিকারিক ও কর্মীরা সময় মতো না আসায় লাঠে উঠেছে কাজকর্ম। ফলে প্রতিদিন গ্রামের প্রচুর মানুষকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। যার কারনে অসুবিধায় পরছেন সাধারন মানুষ। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোন লাভ হয়নি। তাই এদিন বাধ্য হয়ে পাকুয়াহাট তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ ও ধর্ণায় বসেন। এবিষয়ে এক বিক্ষোভকারী জানান, প্রতিদিন সময় মত কেউ পঞ্চায়েত দপ্তরে আসে না। কারো আবার সপ্তাহ খানেক ধরে দপ্তরে দেখা নেয়। এই পরিস্তিতে মানুষ পঞ্চায়েত দপ্তরে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। তাই গ্রামের মানুষ বাধ্য হয়েছে বিক্ষোভ ধর্নায় বসতে। অবশেষে ঘটনার খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে এসে হাজির হন বামনগোলা ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও জয়েন্ট বিডিও সঞ্জিত কুমার মৃধা। তারা বিক্ষোভকারী দের সঙ্গে কথা বলেন ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে