বাড়ির সামনে নোংরা ফেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে গৃহবধূকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা। আহত গৃহবধু মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার নয়া পাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আহতর নাম সাবিনা বিবি। অভিযোগ, ঘটনায় অভিযুক্ত জাকিয়া বিবি দিনের পর দিন সাবিনার বাড়ির সামনে নোংরা ফেলছেন। সেখানে নোংরা ফেলতে নিষেধ করেন সাবিনা বিবি। কিন্তু তারা কোন কথায় কান না করে সেখানে নোংরা ফেলতে থাকেন। এর ফলে সাবিনার বাড়িতে মশা মাছির উপদ্রব বেড়ে যায়। এদিন নোংরা ফেলতে দেখে সাবিনা প্রতিবাদ করলে দুই জনের মধ্যে বচসা চরম আকার ধারন করে। সেই সময় মাটিতে পরে থাকা থান ইঁট দিয়ে জাকিয়া সাবিনাকে মাথা থেতলে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ সেই জাকিয়ার দুই মেয়েও তাকে বেধড়ক মারধর করে। গ্রামবাসীদের তৎপরতায় সাবিনাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার মাথায়, কোমড়ে ও পিঠের আঘাত গুরুতর থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার পর জাকিয়া সহ তিন অভিযুক্তর নামে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় আহত সাবিনা বিবির বোন রুবিনা বিবি বলেন, বাড়ির সামনে নোংরা ফেলে নিয়ে শুরু হয় বিবাদ, যার ফলে দিদিকে ইট দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করে জাকিয়া বিবি সহ তাঁর পরিবারের সদস্যরা। তাই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DJXHQkgZUYE