মালদা

গাজোলে উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে শুরু হল ধান চাষ

গাজোলে উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে শুরু হল ধান চাষ। কিভাবে করা হচ্ছে এই ধান চাষ তা দেখতে গ্রামের কৃষকদের ভির উপচে পরে সেই স্থানে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও গাজোল কৃষি দপ্তরের সহযোগিতায় উন্নতমানের মেশিনের দ্বারা ধান এবং স্থানীয় ফার্মাস ক্লাবের সহযোগিতায় উন্নতমানের মেশিনের দ্বারা ধান লাগানো হয় শনিবার। অল্প সময়ের মধ্যে এক বিঘা জমির ধানের চারা লাগানো যায় অল্প খরচে সেটা কৃষকদের দেখানো হয়। উপস্থিত ছিলেন গাজোল বক্ল দপ্তরের আধিকারিক মানবেন্দ্র কুমার সাহা, কৃষি দপ্তরের কেপিএস গন, উত্তরবঙ্গ কৃষি দপ্তরের ইউ.বি.কে.ভি. ডঃ পারোমিতা বিশ্বাস, গাজোল ব্লক টেকনোলজি  ম্যেনেজার সুমন মণ্ডল সহ স্থানীয় কৃষি ফার্মাস ক্লাবের সদস্যরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/J2ZZec62H54