উত্তরদিনাজপুর

বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাবার সময় লড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের

কালিয়াচক থানার জালালপুর ডাঙার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি দশ চাকা লড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। লড়িটি যুবককে পিসে দিয়ে চলে যায়। দুর্ঘটনায় মৃত যুবকের নাম জুয়েল সেখ (২০)। বাড়ি জালালপুরের যাত্রাবাদের পশ্চিম বড়নগর গ্রামে। জানা গিয়েছে, এদিন রাতে সে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেড়ায় সুজাপুরে নিজেদের গডাউনে যাবার জন্য। সেই সময় রাস্তায় মালদা থেকে ফারাক্কা গামী একটি দশ চাকার লড়ি তাকে ধাক্কা মেরে পিসে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনায় স্থানীয়রা ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।