এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদন্ধীতা করায় তৃণমূলের রোষে পড়ল কংগ্রেসের এক প্রার্থী। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায়।
জানা যায়, চলতি পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের আসন থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন বলরাম পুরের বাসিন্দা কামরুদ্দিন সেখ। অভিযোগ এরপর থেকেই প্রার্থী সহ তার পরিবারের উপর শুরু হয়ে যায় হুমকি দেওয়া। রবিবার মালদা থানার পুলিশ গিয়ে গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী কামরুদ্দিন, কংগ্রেস নেতা আসিরুদ্দিন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। অভিযোগ এলাকায় এরা উত্তেজনার সৃষ্টি করছে। এদিন রাতে গ্রেপ্তার হওয়া এই সকল কংগ্রেস কর্মীর পরিবার এসে হাজির হয় মালদা থানায়। পরিবারের অভিযোগ, যারা হুমকি দিচ্ছে তাদের পুলিশ গ্রেপ্তার করছেনা। কিন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টে গ্রেপ্তার করা হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে এদিন পরিবারের মহিলারা একত্রিত হয়ে মালদা থানার সামনে ধর্নায় বসেন।
এই ঘটনায় পরিবারের মহিলাদের অভিযোগ, নমিনেশন জমা করার পর থেকেই তৃণমূলের দুষ্কৃতিরা তাদের উপর হুমকি দিতে থাকে। এমনকি নির্বাচনে ভোট দিতে দেবে না বলেও তারা হুমকি দেয়। কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য পুলিশ তাদের স্বামীদের গ্রেপ্তার করে। তাদের আরও অভিযোগ, যারা হুমকি দিচ্ছে তাদের পুলিশ গ্রেপ্তার করছেনা। কিন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টে গ্রেপ্তার করা হচ্ছে। তাই ঘটনায় ধৃতদের যতক্ষণ না ছাড়া হচ্ছে ততক্ষণ তারা ধর্না চালিয়ে যাবেন বলে দাবী করেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/NoNyhoj_HHQ