মালদা

জলে ডুবে প্রান হারাল এক মানসিক ভারসাম্যহীন যুবক, ঘটনায় শোকাহত কালিয়াচকের মোজমপুরের ইমাম জাগির এলাকাবাসীরা

জলে ডুবে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজমপুরের ইমাম জাগির এলাকায়। 

        জানা গেছে, মৃত যুবকের নাম চাহানু সেখ(৩৫), বাড়ি মোজমপুরের ইমাম জাগির এলাকায়। বহু দিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল চাহানু। শনিবার বিকেল ৩টা নাগাদ পরিবারের সকলের নজর এড়িয়ে একটি টোটোতে চেপে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। মোজমপুরের প্রায় এক কিলোমিটার দূরে নারায়নপুরের একটি ঝিলে স্নান করতে নামে তলিয়ে যায় চাহানু। তার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যা নাগাদ তার দেহ উদ্ধার করা হয় সেই ঝিল থেকে। তারপর তাকে স্থানীয় সিমলাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। এবিষয়ে মৃতের আত্মীয় সাদাক সেখ জানান, চাহানু মানসিক ভারসাম্যহীন ছিল। এই কারণে তার এই দুরাবস্থা।