অমানবিকতার চরম ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে । সামান্য বিষয়ে সত্তোরোর্দ্ধ এক বৃদ্ধাকে প্রবল শীতের সন্ধায় ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে । শনিবার সন্ধ্যায় প্রবল শীতের মধ্যে কাদা মাখা রক্তাত ওই বৃদ্ধাকে কাঁপতে কাঁপতে হাসপাতালের জরুরী বিভাগে আসতে দেখে শিউরে ওঠেন চিকিৎসক থেকে নার্স সকলে । ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেরে দেওয়া হয়। বৃদ্ধার বাড়ি রায়গঞ্জ এর বন্দর এলাকায় বলে জানা যায় নাম মনি সাহা। তিনি প্রাক্তন সরকারি কর্মচারী।
আহত ওই বৃদ্ধার বাড়ির এলাকায় গিয়ে অভিযুক্তদের সাথে কথা বললে অভিযুক্ত মৌসুমী সাহা দাবী করেন তিনি ধাক্কা দিয়ে
ফেলেননি বৃদ্ধাকে । বৃদ্ধা নিজেই তাকে ধাক্কা দিতে গিয়ে পড়ে যান ড্রেনে।
মৌসুমীর ভাসুড় উত্তম সাহা আবার উলটো দাবী করেন বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন । তিনি এই ধরনের কাজ কর্ম করে থাকেন ।
যদিও দুজনের বক্তব্যতে অনেক অসঙ্গতি ছিল।
পাশাপাশি প্রশ্ন ওঠে যদি বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন। তাহলে আহত হয়ে যাওয়ার পর কেন তার চিকিৎসা করানোর
ব্যবস্থা করলেন না ওই প্রতিবেশীরা? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5TO0flSVYFw