উত্তরদিনাজপুর

মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জেলার বিভিন্ন অঞ্চলে পালন করা হছে গ্রামীণ সড়ক সপ্তাহ

গ্রাম থেকে শহরের যোগাযোগের মাধ্যম হল রাস্তা আর রাস্তা তৈরির মাধ্যমেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে নতুন উদ্যোগ সরকারের। সেই কারনে ১২ই জুন থেকে ১৮ই জুন পর্যন্ত এই একসপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় নতুন রাস্তার উদ্বোধন ও শিলান্যাস হবে। পঞ্জিপাড়াতে জেলার মূল অনুষ্ঠান উদ্বোধন করার পর সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভা কক্ষে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এমনই বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী।

 

          জেলাশাসক আয়েষা রানী জানান,এটি মন্ত্রীর নিজস্ব দপ্তরের কর্মসূচী। এই কর্মসূচীর উদ্দেশ্য হল বিগত বছরে যে সমস্ত রাস্তা তৈরি হয়েছে সেগুলো উদ্বোধন করে মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া। পাশাপাশি এই নতুন আর্থিক বছরে ১৯৯ কিলোমিটার রাস্তা নতুন করে করা হবে। সে সবের শিলান্যাস হবে। বাংলার গ্রামীণ সড়ক যোজনার কাজও শুরু হবে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ থেকে যে সব রাস্তা হয়েছে সমস্ত কিছু থাকছে এই কর্মসূচীতে।

 

         অন্যদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ১২-১৮ জুন রাজ্য জুড়ে গ্রামীণ সড়ক সপ্তাহ পালন করার কাজ শুরু হলো আনুষ্ঠানিক ভাবে। অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসন আর জেলা পরিষদের পক্ষ থেকেও এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। সোমবার বিকেলে সমস্ত পঞ্চায়েত সমিতি এলাকায় গ্রামীণ সড়ক সপ্তাহ পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। ইসলামপুর মহকুমার অর্ন্তগত গোয়ালপোখর-এক ব্লকের পাঞ্জিপাড়া-নয়াবস্তিতে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েষা রানী, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরী, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক প্রমুখ। এছাড়াও ইটাহার ব্লকের মধুবনে, চোপড়া ব্লকের গোয়ালমারী-দাসপাড়ায় এবং রায়গঞ্জ ব্লকের ঝিটকিয়াতেও ছিল সংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচী। ইটাহারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিগত ২০১৬-১৭ এবং চলতি ২০১৭-১৮ অর্থবর্ষে উত্তর দিনাজপুর জেলায় নির্মিত মোট ১২৫০ কিমি রাস্তার উদ্বোধন করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।