বুধবার মালদা কিসান জাতি সেবা সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল করে তারা মালদা জেলা শাসককে স্মারক লিপি দিতে আসেন। এদিন শহরের রবীন্দ্র ভবন, আই টি আই মোড় ও সাহাপুর থেকে প্রায় ৫০ হাজার মানুষ মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মিলিত হন জেলা শাসককে স্মারক লিপি দেওয়ার জন্য।
মালদা কিসান জাতি সেবা সমিতির জেলা সম্পাদক অসিত মণ্ডল জানান, নদী ভাঙন এলাকা বিশেষ করে হরিশ্চন্দ্রপুর ও কালিয়াচক ৩ নম্বর ব্লক পর্যন্ত বহু কিসান জন জাতির জনবসতি আছে। কিসান জাতিকে তপশীলি উপজাতি ভুক্ত করার দাবীতে, ১৯ নম্বর এস টি তালিকায় নাম থাকা স্বত্বেও আজও তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। দিব দিচ্ছি করে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তাল বাহানা করা হচ্ছে। তাই এদিন তারা এই আন্দোলন করেন। এরপরেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা।