গাজোলের আলোমপুরে (বাড়িটোলা) এক আদিবাসী মহিলাকে ধর্ষণ কান্ড নিয়ে ঝাড়খান্ড মুক্তি মোর্চার মিছিল ও থানায় ডেপুটেশন দেওয়া হয় আজ। এই ডেপুটেশনকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়ন ছিল। তারা প্রথমে গাজোল বিদ্রোহী মোড়ে জড় হয়। সেখান থেকে মিছিল বের করে গাজোল শহর পরিক্রমা করে গাজোল থানায় ডেপুটেশন দেন। তারা চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। ২০.১০.২০১৭ তারিখে আলমপুর(বাড়িটোলা) ধর্ষণ কান্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে এলাকাতে শান্তি ফিরিয়ে আনতে হবে, তপশিলি জাতি উপজাতি সংরক্ষণ আইন ১৯৮৯ অনুসারে ধর্ষিতার অভিযোগ নথিভুক্ত ও বিচার করতে হবে, অভিযুক্তদের দৃষ্টান্তমুলক সাজা নিতে হবে, খতিগ্রস্থ ধর্ষিতাকে সরকারী সাহায্যে দিতে হবে।
ঝাড়খান্ড মুক্তি মোর্চার নেতা আনারুল হক আনসারি হক জোসেফ কিস্কু জেলা নেতা বলেন আলমপুর (বাড়িটোলা) ধর্ষণ কান্ড নিয়ে তাদের পক্ষ থেকে আজ গাজোল শহরে ধীক্কার মিছিল করা হয়। ধর্ষণ কান্ডে গাজোল থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন বাকিদের তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।