রবিবার বাংলা নববর্ষের প্রথম দিন। আর এই দিনটিকে সামনে রেখে ইংরেজ বাজার থানার কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত জনসাধারণকে শুভেচ্ছা বার্তা দিতে এক র্যালি বের করে অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন র্যালিটি কোতুয়ালী অঞ্চলের নিমাইসারা থেকে শুরু হয়। যা বিভিন্ন পথ পরিক্রমা করে কোতুয়ালিতে এসে শেষ হয়। এদিনের এই র্যালিতে হাজির ছিলেন বামফ্রন্ট ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া তৃণমূলের কোতুয়ালী অঞ্চলের অবজারভার গৌতম দাস।
এদিনের এই র্যালি সম্পর্কে কোতুয়ালি তৃণমূল অঞ্চলের অবজারভার গৌতম দাস জানান, অঞ্চলের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাতেই তাদের এই র্যালি বলে তিনি জানান।
https://www.youtube.com/embed/cPzCGyMl3CY