মালদা

ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে চাঁচল মহকুমা শাসক ও চাঁচল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাফাই অভিযান

জঞ্জাল মুক্ত শহর গড়তে ও ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যেগে সাফাই অভিযান। সোমবার সকাল ৮টা থেকে চাঁচল গ্রাম পঞ্চায়েত থেকে ওই সাফাই অভিযান শুরু হয়। এদিনের ওই অভিযানে ছিলেন চাঁচল মহকুমা শাসক দেবাশীষ চ্যাটার্জী, ডিএমডিসি বংশীধর ওঝা, বিডিও দুর্গা শংকর শর্মা এছাড়ায়ও উপস্থিত ছিলেন চাঁচল রোটারি ও চাঁচল পঞ্চায়েত সদ্যস্যরা। সমগ্র শহরে ঝাড়ু দিয়ে রাস্তার উপরে পরে থাকা আবর্জনা সাফাই করে ব্লিচিং ছড়ানো হয় এবং শহরের বিভিন্ন জায়গা জয়াগা ডাস্টবিন বসানো হয় যেন এলাকাবাসীরা তা ব্যাবহার করে এবং এলাকার আশেপাশে
পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন থাকে।