মালদা

মদের জন্য টাকা দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারা চেষ্টা করল স্বামী

স্বামীর মদ খাওয়ার প্রতিবাদ করাই স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করলো স্বামী। ঘটনাটি ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকার। অগ্নিদ্বগ্ধ অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গেঁ পাঞ্জা লড়ছেন স্ত্রী। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

           

            জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী তাপস ঘোষ প্রায় দিন মদপ্য অবস্থায় বাড়িতে আসতেন। বাড়িতে ঢোকে স্ত্রীর কাছে মদ্যপানের টাকা চাই। স্ত্রী তাপস্বী ওই টাকা দিতে অস্বীকার করলেই তারকে মারধর করে স্বামী তাপস বলে অভিযোগ। এদিন রাত্রিবেলা মদের টাকা চাইতেই দুই জনের মধ্যে বচসা শুরু হয়। যা পরে চরম আকার ধারন করে। অভিযোগ সেই সময় বাড়িতে থাকা কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে পুরিয়ে খুনের চেষ্টা করে স্বামী। এরপরে তার চিৎকারে প্রতিবেশীরা আসতেই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়। আহত তাপস্বীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের বেশির ভাগ অংশ পুরে গিয়েছে। তার অবস্থা খারাপ থাকায় তাকে কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঘটনায় অভিযুক্ত জামাইয়ের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ের মা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তদন্তে নেমেছে পুলিশ। ঘোষ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।