অভিযোগ পত্র জমার সাথে সাথে তদন্ত না করেই উকিলদের বিরুদ্ধে মামলা রজু করছে পুলিশ। আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ ও কর্ম বিরতি আন্দোলনে নামল চাঁচল কোর্টের আইনজীবীরা। সোমবার চাঁচল বার অ্যাসোসিয়েশন কমিটির আইনজীবীরা কর্ম বিরতি আন্দোলনে নামে। অভিযোগ চাঁচল মহকুমার অন্তর্গত বিভিন্ন থানার আধিকারিকরা তাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন। যার প্রতিবাদে সোমবার থেকে কর্ম বিরতি আন্দোলন শুরু করে চাঁচল বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ছিল এই কর্ম বিরতির দ্বিতীয় দিন। এদিন চাঁচল কোর্টের সামনে
মঞ্চ খাটিয়ে পাকাপাকি ভাবে আন্দোলনে নামেন চাঁচল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের বক্তব্য যতক্ষণ না পুলিশ এসে মিথ্যে মামলা প্রত্যাহার করার বিষয়ে তাদের আশ্বাস দেয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6iO6_dP32R4