রক্ষই ভক্ষক আইন শৃঙ্খলা রক্ষা করা যে পুলিশের কাজ সেই পুলিশের বিরুদ্ধে এবার আইন ভাঙা ও চরম অমানবিকতার অভিযোগ উঠলো। আদালতের নির্দেশ ছাড়ায় একটি পরিবারকে বাড়ি থেকে উৎচ্ছেদ করলো পুলিশ। অসহায় পরিবারটি টানা পাঁচদিন ধরে বাড়ির সামনে রাস্তায় বসে রয়েছে। বিভিন্ন মহলের দ্বারস্থ হয়ে কোন লাভ না হওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই পরিবারটি। পুলিশ যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে আদালতে যাবেন বলে তারা জানিয়েছেন।
মালদার ইংরেজবাজার থানার সুলতানপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা ঘুরোন বসাক পরিবার নিয়ে সেখানে বসবাস করেন। বছর দুয়েক আগে একটি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে খুন হয় ঘুরোন বসাকের ভাই বিজয় বসাক। এরপর থেকেই শোকস্তবদ্ধ ছিলো পরিবারটি। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করে। সম্প্রতি তারা জামিনে ছাড়া পেয়েছে। এরই মধ্যে প্রতিবেশী অভয় কান্তি দাবি করে ঘুরোন বসাকের বাড়িটি তারা কিনে নিয়েছে। গোটা বিষয়টি ইংরেজবাজার থানা পর্যন্ত গড়াই। ঘুরোন বসাকের পরিবারের অভিযোগ আদালতের কোন নির্দেশ ছাড়া গত পাঁচদিন আগে ইংরেজবাজার থানার পুলিশ এসে তাদের মারধর করে বাড়ি থেকে বের করে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। পুলিশের মারের হাত থেকে রেহাই পায়নি মহিলা ও শিশুরাও। অসহায় পরিবারটি বাড়ির সামনে রাস্তায় আশ্রয় নিয়েছে। এর বিচার চেয়ে পুলিশ মহলের বিভিন্ন দ্বারে ঘুরে ঘুরে কোন বিচার না পেয়ে আজ তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে।
জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ওই পরিবারের আইনজীবি অমিতাভ মৈত্র বলেন, পুলিশ সুপার কোন ব্যবস্থা না নিলে পুলিশের বেআইনী কাজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব।
পরিবারের সদস্যা বুলটি বসাক ও মিনতি বসাক জানান, বাড়িতে এসে হুমকি দেওয়া হয়। প্রতিবেশী অভয় কান্তি, তার স্ত্রী সহ পুলিশ এসে শাসায়, গায়ে হাত তোলে, বাড়িটি তাদের বলে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়েছে। এখন তারা পথে বসে অসহায়ে দিন যাপন করছে। পরিবারের দাবী প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে আদালতে যাবেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/osiywICl0Hg