মালদা

বন্যার কবলে মালদা। মহানন্দার জলে প্লাবিত হল চাঁচলের তিনটি গ্রাম পঞ্চায়েত

এবারে মহানন্দার জলে প্লাবিত হল চাঁচলের তিনটি গ্রাম পঞ্চায়েত। প্রায় ১০ থেকে ১৫ হাজার পরিবার ঘর ছাড়া। নতুন করে জল ঢুকছে চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের খুরবা, ভগবানপুর, চন্দ্রপাড়া এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। গতকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে এই সমস্ত এলাকায়। 
        গ্রামবাসীদের অভিযোগ এখন পর্যন্ত তারা কোন রকম সাহায্য পায়নি প্রশাসনের পক্ষ থেকে। চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের  বিডিও এলাকা পরিদর্শন করে গেলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন সাহায্য তারা পায়নি। তারা যে জলমগ্ন হয়ে পরে আছে তাদেরকে উদ্ধার করার জন্যও কোন ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। 
        পঞ্চায়েতের এক সদস্য জানান, আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি সবাইকে সাহায্য করার। বিডিও ক্ষণিকের জন্য এসে এলাকা পরিদর্শন করে গেছেন কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এলাকার বিধায়ক এখন পর্যন্ত আসেননি এলাকা পরিদর্শন করতে।