মালদা

একদিন কাটতে না কাটতেই পুরাতন মালদায় আবার লড়ির চাকায় পিষ্ট হয়ে প্রান হাড়াল এক ব্যক্তি

একদিন কাটতে না কাটতেই আবার পথ দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়নপুরের চাকিমোড়ে ৩৪ নং জাতীয় সড়কে। মৃত ব্যক্তির মোবাইল মারফৎ জানা যায় তার নাম রঞ্জিত ঘোষ(৩৫)। বাড়ি রায়গঞ্জে। জানা যায়, রঞ্জিত রাস্তা পারাপার করার সময় এক সার বোঝাই লড়ি তাকে পিসে দিয়ে চলে যায়। লড়ি চালক পলাতক। দুর্ঘটনা্কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে। 

        দুর্ঘটনা সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ একদিন আগেই একইভাবে যানজটের ফলে দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার আবার পথ দুর্ঘটনার কবলে মৃত্যু হল এক ব্যক্তির। প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/xGJtOGGea_M