গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ২০ মাইলের স্থানীয় এলাকাবাসী রাস্তার বেহাল দশার দাবী নিয়ে গাজোল-বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই পথ অবরোধে প্রায় ৩৫০ জন অবরোধকারী একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করে। প্রায় ঘণ্টাখানেক চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেন।
জানা যায়, গাজোল ব্লকের দেওতলার ২০ মাইল জাতীয় সড়ক থেকে আমলী ডাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হয়, এই সমস্যা নিয়ে পূর্বে জানুয়ারি মাসে একবার পথ অবরোধ করেছিল এলাকাবাসীরা। তৎকালীন প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের অধীনে এই রাস্তার শিলান্যাস করা হয়েছিল। এই এলাকার আমলী ডাঙ্গা থেকে সাহাজাতপুর, মাঝড়া পর্যন্ত কিছুটা কাজ হয়েছে। কিন্তু চেকপোস্ট থেকে আমলী ডাঙ্গার রাস্তার বেহাল থাকা স্বত্বেও রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। সেই কাজ পুনরায় শুরু করার জন্য সোমবার এলাকাবাসীরা পথ অবরোধ করে।
স্থানীয় বাসিন্দা আব্বাস আলি ও আফজাল হোসেন জানায়, রাস্তার অবস্থা বেহাল। বর্ষার দিনে রাস্তায় জল জমে যাওয়ায় পথ চলতি মানুষদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই কারণে ৪ই জানুয়ারি পথ অবরোধ করা হয়েছিল, তখন প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ না হয়নি। তাই আবার পথ অবরোধ করেছে তারা। রাস্তার কাজ সম্পূর্ণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা বলে জানায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/l6QnRQ2JeAI