পাঁচ বছরের শিশু কে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিশুটির খুড়তোতো দাদুর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ভূষিলা এলাকায়। অভিযোগ পেয়ে রবিবার রাতে বালুরঘাট থানার পুলিশ অভিযুক্ত দাদু পঁয়তাল্লিশ বছরের গৌর মালি কে গ্রেফতার করে। পেশায় রিক্সা চালক শিশুটির বাবার অভিযোগ, গত বুধবার বাড়িতে দুই মেয়েকে রেখে ব্যাঙ্কের কাজে যান স্বামী স্ত্রী। সেই সুযোগে তার কাকা অর্থাৎ শিশুটির খুড়তোতো দাদু তাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পাঁচ বছরের শিশুটি তার বাবা মা কে ঘটনাটি জানালেও তারা প্রথমে বিশ্বাস করেন নি। কিন্তু শনিবার গোপনাঙ্গে জ্বালা অনুভব করায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেই তারা জানতে পারেন শিশুটি কে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই গতকাল রবিবার বালুরঘাট থানায় তার কাকার নামে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযোগ পেয়ে বালুরঘাট থানার পুলিশ রবিবার রাত দশটা নাগাদ অভিযুক্ত দাদু গৌর মালি কে গ্রেফতার করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zNkVUNsdqMo