পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মালদা জেলা পুলিশের প্রচেষ্টায় গ্রামীণ খেলার অগ্রগতির জন্য অনুষ্ঠিত হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। পরিচালনায় ছিল কালিয়াচক থানার পুলিশ। ভলিবল খেলার আয়োজন করা হয় রবিবার। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা। সাধারন মানুষের সাথে মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে রাজ্য সরকার ও মালদা জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার কালিয়াচকের জদুপুর হাসপাতাল ময়দানে ছিল এর ফাইনাল খেলা। আজ মাঠে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অর্ণব ঘোষ, আইসি সুমন চক্রবর্তী সহ একাধিক পুলিশ কর্তারা। এদিন ১৮ টি পঞ্চায়েতের মধ্যে খেলায় জয়ী পঞ্চায়েতকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BMgn9v0Jxn8
মালদা