উত্তরদিনাজপুর

তীব্র শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার

তীব্র ঠাণ্ডায় ফের আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার আলগ্রামে। মৃতার নাম বেঙ্গ বিবি(৮০)। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আলগ্রাম এর বাসিন্দা ওই বৃদ্ধা আগুন পোহানোর সময় তার কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে তাকে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ব্যঙ্গ বিবি শনিবার সকালে মারা যান। 

        উল্লেখ্য, বিগত ১৫ দিনের মধ্যে উত্তর দিনাজপুরে তীব্র শীতের হাত থেকে নিজেদের রক্ষা করতে আগুন পোহাতে গিয়ে সেই আগুনে পুড়েই মৃত্যু হয়েছে চার জনের। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/d1zjGarYvhs