তোলাবাজদের হাতে আক্রান্ত লরির চালক। স্থানীয় বাসিন্দা ও লরি চালকদের অভিযোগ মহদিপুর এলাকায় বেশকিছু তোলাবাজ রয়েছে। তারা সমস্ত লরি চালকদের কাছ থেকে টাকা চায় আর সেটা কেউ দিতে অস্বীকার করলে বা টাকা বের করে দিতে যদি একটু দেরি হয় তখন তোলাবাজরা ওই লরি চালকদের মারধর শুরু করে।
আজ সকালে এক লরির চালক মহদিপুর থেকে পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল সে সময় পাকিং এলাকায় তোলাবাজরা ওই লরি চালকের কাছে টাকা চায়। তার টাকা বের করতে একটু দেরি হলে তোলাবাজরা লরির চালককে মারধর শুরু করে এবং হাঁসুয়া দিয়ে তাকে কোপানো হয়। ঘটনায় গুরুত্বর আঘাত লাগে ওই লরি চালককে। তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, লরি চালকের নাম মাতিন সেখ বাড়ি কমলাবাড়ি যদুপুর।
লরি চালকের বাবা রুবুল সেখের অভিযোগ তারা এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ার করতে যা। কিন্তু পুলিশ তাদের অভিযোগ দায়ার করেনি।
স্থানীয় ও ট্রাকের অন্যান্য সদস্যদের অভিযোগ পাকিংটা সরকারি আয়ত্তায় আনা হক। এবং দোষীদের করা শাস্তি দেওয়া হক। এই দাবি নিয়ে এদিন তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বন্ধ হয়ে পরে যান চলাচল। ফলে রাস্তায় আটকে পরে পণ্য বোঝায় সমস্ত গাড়ি।