উত্তরদিনাজপুর

সরকারি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার সময় গাড়ি আটক করে গাছের লক উদ্ধার করল বনদপ্তর কর্মীরা

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার আলতাপুর থেকে শিমুলকাঠ বোঝাই লড়ি আটক করল করনদিঘি বন দপ্তর। লড়ি চালক পলাতক। আজ কাঠের গুড়িগুলি জেলা বনদপ্তরের হাতে তুলে দিল করনদিঘি বনদপ্তর। করনদিঘি বনাধিকারিক জানিয়েছেন, করনদিঘি, গোয়ালপোখর এবং চাকুলিয়া ব্লকে সরকারি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছিলেন কাঠ পাচারকারিদের দল। বনদপ্তরের কাছে অভিযোগ এলেও পাচারকারিদের আটক করতে পারছিল না বনদপ্তর। গতকাল গোপন সুত্রে খবর পেয়ে করনদিঘি থানার আলতাপুরে হানা দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা সেখানে পৌছালে লড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরিত্যক্ত গাড়ি থেকে ৩১ টি শিমুল গাছের লক উদ্ধার হয়। ঘটনাটি করনদিঘি থানার পুলিশকে জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/9nc8Z5BV5Eg