মালদা

প্রাক্তন মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হল বাঘা যতীন সংঘের ৩১ ফিটের সরস্বতী

জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি পুরাতন মালদার বিভিন্ন এলাকায় ছোট থেকে বড় সকলেই মাতলেন দেবী সরস্বতীর আরধনায়। তারই মধ্যে এবারে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ীর বাঘা যতীন সংঘের ৩১ ফিটের সরস্বতী। এদিন সরস্বতী উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধরী । এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ক্লাব সদস্য সহ আরও অনেকেই। ৩১ ফিটের সরস্বতী দেখতে মন্দির প্রাঙ্গনে ভির করেন প্রচুর দর্শনার্থীরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/-FSPpTrKWuo