উত্তরদিনাজপুর

সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মানুষকে সচেতন করতে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সচেতনতা শিবির কালিয়াগঞ্জে

দিনের পর দিন যেভাবে পথ দুর্ঘটনায় মৃত্য হচ্ছে সাধারন মানুষদের। বিশেষ করে বিনা হেলমেট বাইক আরোহীদের। সেই কারনে রাজ্য জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইড সেভ লাইফ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে। যাতে বাইক চালানোর সময় বিনা হেলমেটে বাইক না চালায়, সেই কারনে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সাধারন মানুষদের সচেতন করতে মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের সামনে কালিয়াগঞ্জ-দূর্গাপুর রাজ্য সড়কে এক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। তার সাথে সাথে বেশকিছু বিনা হেলমেট বাইক আরোহীদের চকলেট খাইয়ে বিনা মূলে হেলমেট বিলি করা হয়, ছাদে নিয়ে যাওয়া যাত্রী বোঝাই ট্রেকারদের চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এদিনের সচেতনা মূলক শিবিরে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবশর্মা, মুস্তাফা নগর গ্রামপঞ্চায়েতের প্রধান মিরা মিশ্র,মহঃ নূরজামাল, বিজয় মিশ্র সহ আরো অনেকে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/D1I4-6YucNw