মালদা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির প্রকাশ্য সমাবেশ গাজোলে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজোল ব্লকের একলাখি বৈরগাছি ২ মালদা জেলা কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটি পক্ষ থেকে সোমবার গাজোলে একটি প্রকাশ্য সমাবেশ করা হয়। একলাক্ষি গান্ধিমোড় সংলগ্ন ময়দানে এদিনের এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান বেচারাম মান্না, সভাপতি রঞ্জন কুমার সিংহ, জেলা তৃণমূল সভাপতি মহজ্জেহ হুসেন, মহম্মদ জাহাঙ্গির আলম, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, গাজোলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়, মালদা জেলা পরিষদের যুব সভাপতি প্রসূন রায়, সমাজ সেবী রঞ্জিত বিশ্বাস, মালদা জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ আরও অনেকে। এদিন প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই প্রকাশ্য সমাবেশে। কালিয়াচকের শ্রমিক খুন ও বিজেপির বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রকাশ্য সমাবেশে এক গ্রাস ক্ষোভ উগ্রে দেন বেচারাম মান্না। প্রকাশ্য সমাবেশে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/EurAziYR30U