মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জের সামাগ্রিক উন্নয়ন অঞ্চল পরিষদ প্রশিক্ষণ ভবনে দারিদ্র দূরীকরণ ও মহিলাদের ক্ষমতায়নের জমির সুরক্ষিত অধিকার নিয়ে মহাসংঘ ও সংঘ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। আনন্দধারা ও জেলা গ্রাম উন্নয়ন শাখার পক্ষে। তিন দিন ব্যাপী চলা এই কর্মশালার শেষে ছিল আজ।অনেকেই এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের দ্বারা ১৬ জন স্বনির্ভর মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরা গ্রামের স্বনির্ভর দলের মহিলাদেরকে প্রশিক্ষণ দেবেন। যাতে মহিলারা ক্ষমতায়নের জমির সুরক্ষিত অধিকার জানতে পারে। তাদের বিবাহের আগে বা পরে কার কতটা জায়গা কোথায় আছে টা কীভাবে জানবে এই সমস্ত বিসয় নিয়ে এই কর্মশালা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সামাগ্রিক উন্নয়ন অঞ্চল পরিষদ আধিকারি অভিজিৎ নন্দী, সুরাইয়া পারভিন, সত্যজিৎ সাহা সহ আরও অনেকে।
উত্তরদিনাজপুর