আগুনে পুড়ে ভষ্মীভূত হলল বেশ কয়েকটি দোকান। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাগলা বাজার এলাকায়।
মঙ্গলবার ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাগলা বাজার এলাকায় হঠাৎ করে আগুন লাগে। ঘটনায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামের মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে, পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুন লাগল পুলিশ তা খতিয়ে দেখছে।
এই ঘটনায় মনোজ কুমার মোদক নামে এক দোকানদার জানান, এই ভাবে পর পর তিন বার তার দোকানে আগুন লাগল। কিন্তু কেন এমন বার বার ঘটছে তা তিনি জানেন না। ের পেছনে কি কোন রাজনৈতিক কারন রয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZNzXWZVV8Hg