আবার গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল ১৫ জন পাচারকারী। মালদা থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালায় মুচিয়া অঞ্চলের রায়পুর এলাকায়। সেখানে ৩ টি গাড়িকে আটক করে পুলিশ। ওই ৩ টি গাড়ি থেকে উদ্ধার করে ৯০ টি গরু। ঘটনায় গ্রেফতার করা হয় ১৫ জন পাচারকারীকে। জানা গিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার কালিয়াচকের বিভিন্ন এলাকায়। গরুগুলিকে বাংলাদেশে পাচার করার আগেই পুলিশের জালে ধরা পরে যায় পাচারকারীরা। উদ্ধার হওয়া গরুগুলির বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। গরুগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
মালদা