সারা দেশের পাশাপাশি জেলাবাসীও পালন করল ঈদ। শনিবার সকালে শহরের প্রত্যেকটা ঈদগাহতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। এক জায়গায় জমায়েত হয়ে কোথাও কয়েকশো আবার কোথাও হাজার মানুষ নামাজ পড়ছেন। আজ মালদা শহরের হাইদারপুরে বাঙালটোলি লেন্দে কয়েকশো মহিলা ও ছোট ছোট মেয়েরা এক সাথে নামাজ পড়ে।
পাশাপাশি শহরের স্টেশন রোডের ঈদগাহ মাঠে কয়েক হাজার মানুষ এক সাথে ঈদ উপলক্ষে নামাজ পড়ে।