দশ চাকার লড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ২ ব্যাক্তি। ঘটনাটি ঘটে আজ পুরাতন মালদার মিশন রোড এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, পূর্ণিয়ার চার বাসিন্দা বাইকে করে বাবাধামে জল ঢেলে বাড়ি ফিরছিলেন। সে সময় পুরাতন মালদার মিশন রোড এলাকায় তাদের মোটরবাইকের সাথে দশ চাকার লড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রন হাড়িয়ে লড়িটি রাস্তার ধারে থাকা একটি নয়নজুলিতে পরে যায়। আর বাইক আরোহীরা পথের ধারে পরে থাকে। ঘটনায় গুরুত্বর আহত হয় ২জন। স্থানীয়রা তাদেরকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মালদা