উত্তরদিনাজপুর

নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করল বাবা

দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে আত্নহত্যার চেষ্টা বাবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার টুঙাইল বিল পাড়ায়।

            উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ টুঙাইল বিল পাড়া মছুয়া টলি গ্রামে এক পরিবারে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে বাবা আত্নহত্যার চেষ্টা করে।জানা গেছে,দুই সন্তানের পর স্ত্রী বন্ধাত্বকরন করতে চায়।এই নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদ বাধে।আজ সকালে স্ত্রী বন্ধাত্বকরন করাতে গেলে বাবা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্বহত্যার চেষ্টা করে।হাসপাতালে নিয়ে যাবার পথে এক শিশুর মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবা ও আরেক শিশুকে।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরেক শিশুর।মৃত্যু হয়েছে পঞ্চমী রায়(২)ও দীপক রায়(৫) দুই শিশুর।

            স্থানীয় এক বাসিন্দা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা হবার পর স্ত্রী সকালে অপারেশন করতে চলে যায়। এরপর ঘটে এই ঘটনা। শিশু দুটোকে নিয়ে তার বাবা ঘড়ের মধ্যে ঢুকে এরপর নাড়ুর মধ্যে বিষ মিশিয়ে বাচ্চা দুটিকে খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করে। এরপর গ্রামবাসীদের বিষয়টি নজরে আসতে তারা শিশু দুটোকে ও তাদের বাবাকে হাসপাতালে নিয়ে যায়।মৃত্যু হয়েছে দুই শিশুর।খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্তে নেমেছে।