পুলিশের সহায়তায় প্রানে বাঁচল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পোয়ালতোর গ্রামে। সেখান থেকে আলমগীর শেখ নামে এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ।আহত আলমগীরকে পুলিশ রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। কিভাবে এই ব্যাক্তি আহত হলেন তার সঠিক কোন কারন পুলিশ জানাতে পারেন নি।আহত ব্যাক্তির বাড়ি ইটাহার থানার পোরষা গ্রামে। কিভাবে সে এখানে এল সে ব্যাপারে পুলিশ ধন্দে আছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনায় সে আহত হয়েছে। পুলিশী তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, রবিবার রায়গঞ্জ থানার পোয়ালতোর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় অচৈতন্য ভাবে আলমগীরকে পরে থাকতে দেখ স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। রক্তাক্ত আলমগীর শেখকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আলমগীর শেখের চিকিৎসা চলছে রায়গঞ্জ জেলা হাসপাতালে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।