মালদা

বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য গৃহবধূকে মারধর অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে

বার বার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা থানার নারায়ণপুরের মালিগ্রাম এলাকায়। ঘটনায় আহত রুম্পা রায় নামে ওই গৃহবধূ জানায় বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে বার বার টাকা নিয়ে আসার জন্য তাকে মারধর করা হত। তার স্বামী মিঠুন রায় তাকে ঘরে বন্ধ করে প্রচন্ড মারধর করত। তা দেখার পরেও রুম্পা রায় এর শ্বশুর বাড়ির লোকেরা প্রতিবাদ না করে দাড়িয়ে দাড়িয়ে দেখত বলে অভিযোগ। রুম্পা জানায় তার স্বামী মদ পান করে ও জুয়া খেলে। তাদের মধ্যে এই সমস্ত জিনিস নিয়ে মাঝে মধ্যে বচসা হত। তাই সংসারে টাকার সমস্যা দূর করার জন্য তারা স্বামী স্ত্রী কাজ করতে দিল্লি চলে যায়। কিন্তু তাতেও রেহাই পাইনি রুম্পা। সেখানেও তাকে তার স্বামী মারধর করত। এরপর বাড়ি ফিরে আসলে তার উপর একই রকম অত্যাচার করা হয়। এদিন তা চরমে ওঠে বেধরক পেটানোর ফলে অসুস্থ হয়ে পরে রুম্পা এমনকি তার মাথাতে গুরুত্বর আঘাত লাগে। সে বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মালদা থানায় স্বামী মিঠুন রায়ের নামে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।অভিযুক্ত স্বামী পলাতক।