মঙ্গলবার একটি আবাসিক হোম থেকে বিচারাধীন বন্দী কিশোর পালানোর ঘটণায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন বন্দী কিশোরের নাম মহম্মদ মজাম্মেল। তার বাড়ি মালদার অন্তর্গত গাজলে। চলতি মাসের ২২ শে এপ্রিল মহম্মদ মজাম্মেল্ককে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ এসে এই আবাসিক হোমে দিয়ে যায়। মঙ্গলবার সকালে ওই কিশোর টিফিন খাবার পর বাসন মাজতে যায়, সেই সময় হমের পাঁচিল টপকে পালায় সে। হোমের কর্মী জানান তারা খোঁজ করলেও এখন পর্যন্ত ওই কিশোরকে পাওয়া যায়নি। অন্যান্য বাচ্চাদের তুলনায় তার বয়স একটু বেশি তাই হয়তো সে সব কিছু মানিয়ে নিতে পারে নি।
উত্তরদিনাজপুর