গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি করার আগেই ৮ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করল ইরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের সুস্তানি মোড় সংলগ্ন মহদীপুর বডার রোড এলাকায়। ৮ দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করলেও বাকি ২ দুষ্কৃতি পালাতে সফল হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি খুকরি, ২টি আইরন রড, ৩টি হাসুয়া, ১টি পাইপ গান, ১টি গুলি ও লাইলন দড়ি।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজারের সুস্তানি মোড় সংলগ্ন মহদীপুর বডার রোড এলাকায় হানা দেয় পুলিশ কর্মীরা। সেই সময় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সহ সেখানে জড়ো হয়েছিল ১০ জনের একটি ডাকাত দল।পুলিশকে দেখে তাদের মধ্যে দুইজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বাকি ৮ জন। ধৃতদের মধ্যে উদয় ঘোষ(২৬),সনাতন ঘোষ(৪২),রমেন মন্ডল(২০),অনিশ মন্ডল(২৪),ইবরাহিম মোমিন (২৭),আবু কালাম(২০),মুকুল শেখ(২২),ও মনিরুল হক(২০),ধৃতদের সকলের বাড়ি ইংরেজবাজার, পুকুরিয়া ও কালিয়াচকের মোথাবড়ির বাসিন্দা।পুলিশ ধৃতদের জেরা করে জানতে পারে যে মহদিপুর বডার রোডে ট্রাকে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। পুলিশ সূএে আরও জানা যায় যে বেশ কিছুদিন আগে মহদীপুর এলাকায় যে ছিনতাই, ডাকাতি, ট্রাক চালককে মারধর ও টাকা পয়সা লুঠের ঘটনা ঘটত! এরা ওই সব ঘটনার সঙ্গে নাকি জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে নেই এই দুষ্কৃতি দলটি। সোমবার ইংরেজ বাজার থানার পুলিশ ধৃত ৮ জন ডাকাতকেই মালদা জেলা আদালতে পেশ করে।