ট্রাক্টর, মোটর বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছে ৩ জন। রবিবার সকালে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ এলাকায়। আহতরা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
জানা যায়, আজ সকালে কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ এলাকায় কালিয়াচক থেকে ১৬ মাইলের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় রাস্তা পার হচ্ছিল একটি বাইক আরোহী। আচমকা বাইক আরোহী সামনে আসলে ট্রাক্টারটি বাইক আরোহীকে সজরে ধাক্কা মারে। এরপর সামনের দিক থেকে আসা আরেকটি সাইকেল আরোহীকেও ধাক্কা মারে। স্থানীয়রা ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে কালিয়াচক হাসপাতালে নিয়ে যায়। তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় পথ চলতি কিছু মানুষের আঘাত লাগে। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যানজট মুক্ত করা হয় রাস্তা।
মালদা