মালদা

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাইক আরোহী, গাজোলের চন্ডীপুর এলাকার ঘটনা

হঠাৎ করে রাস্তা পারাপার করতে যাওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে ঘটল বিপত্তি। রাস্তার উপরেই পথচারীকে ধাক্কা মেরে বাইক সহ পড়ে গিয়ে গুরুতর আহত হল চালক। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে গাজোলের চন্ডীপুর এলাকায়।

        জানা যায়, এদিন সকালে গাজোলের আঙ্গুরপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ পুরের যুবক উত্তম টিকাদার মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচীকে উপেক্ষা করে বিনা হেলমেটে বাইকে করে গাজোলের দিকে আসছিল। পথে, চন্ডীপুর এলাকা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন। তাকে বাঁচাতে গিয়েই বাইকের নিয়ন্ত্রন হারায় ওই যুবক। অভিযোগ, রাস্তা পারাপার করা ওই ব্যক্তিকে ধাক্কা মারে ও বাইকটি পাল্টি খায়। ঘটনায় পথচারীর কিছু না হলেও গুরুতরও আহত হয় ওই যুবক উত্তম টিকাদার। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি ওই যুবককে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nvgZjkZEyAo