উত্তরদিনাজপুর

সরকারি খাস জলা জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণ, গুলি বিদ্ধ দুই

সরকারি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত হয় বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শনিবারে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। গুলির আঘাতে ফুলবাড়ি গ্রামের দুই ব্যাক্তি গুরুত্বর আহত হন। আহত মহঃ করিম ও মহঃ সাদ্দাম কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

        রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি জানান, গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় একটি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সরকারি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে এই বিবাদ ও সংঘর্ষ। স্থানীয় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনাটি পুলিশে জানানো হয়েছে।

        স্থানীয় বাসিন্দা মহঃ মুসাইদ জানান, ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা আজ ওই জলাজমিতে মাছ ধরা শুরু করলে বাঁধা দেয় দেহর গ্রামের বাসিন্দারা। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেইসময় দেহর গ্রামের এক ব্যাক্তি বন্দুক দিয়ে গুলি বর্ষণ শুরু করে।