দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরে শেষ মুহূর্তে টোটো নিয়ে তৃণমূলের প্রচার অভিযান

শেষ মুহুর্তে মানুষের কাছে তৃণমূলের হয়ে প্রচারে নামল বালুরঘাট টোটো ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন তৃণমূল কংগ্রেস সমর্থিত টোটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রচার অভিযান চালান হয়। এদিন অ্যাসোসিয়েশনের প্রায় শ-চারেক টোটো মিছিলে অংশ গ্রহণ করে। এই মিছিলটি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৪০ কিমি রাস্তা ঘুরে ঘুরে প্রচার কার্য চালায়।

          এদিনের এই প্রচার শেষে তৃণমূল নেতা বাপী রুদ্র বলেন, হাতে আর সময় নেই তাই তারা এদিন টোটো নিয়েই মানুষের কাছে পৌঁছেছেন। উদ্দেশ্য একটায় তৃণমূলের সমর্থনে প্রচার করা।