সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। কিন্তু এই নির্বাচনের দিনে মুখ ভার করেছে আকাশ। এদিন ভোর রাত থেকেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সেই মতো এদিন আকাশের চোখ রাঙানিকে উপেক্ষা করে দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় শুরু হয়েছে ভোট। তাই তো এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া যায়।
দক্ষিনদিনাজপুর