গাজোলের বিজেপির কিষান মোর্চার সদস্যরা পাঁচ দফা দাবি নিয়ে গাজোলের বিডিও কে ডেপুটেশন দেন। তারা গাজোলের বামনগোলা একটি বেসরকারি লজের সামনে থেকে একটি মিছিল করে এসে বিডিও অফিসের সামনে উপস্থিত হন। ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির কিষান মোর্চার সভাপতি সুলভ কুমার ঘোষ, সাধারন সম্পাদক সুভাষ কুমার সরকার, গাজোল ব্লকের বিজেপি নেতা সুধাংশু সরকার, চঞ্চল প্রসাদ চক্রবর্তী, মৃতুঞ্জয় ঘোষ সহ আরও অনেকে। এরপর তারা বিক্ষোভ মিছিল করে বিডিও কে ডেপুটেশন দেন যা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। এই কর্মসূচীকে ঘিরে ওই চত্বরে প্রচুর পুলিশ মতায়ন করা হয়। তাদের দাবি গুলি ছিল, কৃষকদের কাছ থেকে ১৫৯০ টাকা কুইন্টাল সহায়ক মুলে ধান ক্রয় করতে হবে, প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে ধান ক্রয় করতে হবে, প্রত্যেক কৃষককে কিষান কেডিড কার্ড দিতে হবে সহ মোট পাঁচ দফা দাবি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0HB5wE6eMP4
মালদা