কালিয়াচক ও পাকুয়াতে জনসভা করতে এসে মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডলের মন্তব্যে কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দীলিপ ঘোষ। দীলিপবাবু বলেন রাজনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তাই পুলিশকে হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। পুলিশ তো তৃণমূল কংগ্রেসের ক্যাডার। বীরভুমের বালি মাফিয়া থেকে কয়লা মাফিয়ার নেতা অনুব্রত। তাদের তোলার টাকায় তৃণমূল কংগ্রেসের দল চলে। তাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের আতঙ্কেঁ রয়েছে বীরভুমবাসী। সিপিএম কংগ্রেস লড়াই করার শক্তি হারিয়েছে। বিজেপি বীরভুমে তৃণমূল কংগ্রেসের মাফিয়া গোষ্ঠীর সঙ্গেঁ লড়াই করছে। আর এই লড়াই এ আগামীতে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস ধসে যাবে বলে জানান তিনি
মালদা