গাজোলের ময়নার পাইপ পাড়া এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বেশকিছু দিন আগে একটি ঘটনার জেরে দাঙ্গা হয়। তারপর পুলিশ প্রশাসন ডেকে তা মীমাংসা করা হয়। সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবার একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই গ্রামে। জানা গিয়েছে, গাজোলের ময়নার পাইপ পাড়া এলাকায় একটি পুকুরের ধারে টোকুরিয়াপুরি নামে বহু পুরনো একটি শ্মশান রয়েছে। যা আজ থেকে প্রায় কয়েকশো বছর পুরনো বলে জানান গ্রামবাসীরা। জানাগেছে যে স্থানে মন্দিরটি ছিল সেটা শ্মশানের জায়গা নামে BLLRO অফিসে নথিভুক্ত আছে। সেখানে বাঁশের বেড়া দিয়ে মা কালির একটি মন্দির তৈরি করা হয়েছিল। গ্রামের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই মন্দিরে পুজা করার জন্য।
প্রতি দিনের মতো আজও সে মন্দিরে পুজা করতে আসলে দেখে মায়ের মন্দির নেয়। এরপর খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। গ্রামবাসীরা এসে দেখে মায়ের মন্দির ভেঙে পুকুরের জলে ফেলা হয়েছে। এমনকি রেহায় পায়নি মায়ের মূর্তিটিও। মা কালির মূর্তিটি সেই পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। যে স্থানে মায়ের মন্দির ছিল সেখানে মাটি খুঁড়ে সমস্ত কিছু তুলে ফেলে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে কে এমন ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার জন্য এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করেন গ্রামবাসীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lybfOrSH1Nk