ঘড়ির কাটায় আটটা বাজতেই শুরু হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভা নির্বাচনের ভোটগননা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগননা কেন্দ্রকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রচুর পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ভোট গননাকেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক কলেজ চত্বরে। গননা কেন্দ্রের বাইরের রাস্তা, হাসপাতাল রোডে যানবাহন ও সাধারন মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের কর্মী- সমর্থকদের ভীড় নিয়ন্ত্রন করতে গননা কেন্দ্রের বাইরেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আজই বেলা সাড়ে দশটায় হাইকোর্টে রায়গঞ্জ সহ তিন পুরসভার ভোটগ্রহন নিয়ে কংগ্রেসের করা মামলার শুনানি। তার আগেই ভোট গননার ফলাফল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ২টি কাউন্টিং হলে ৮টি টেবিলে ভোট গননা হবে। চার রাউন্ডেই রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের সম্পূর্ণ করা হবে বলে পুর নির্বাচনী আধিকারিক তথা রায়গঞ্জ মহকুমা শাসক সূত্রে জানানো হয়েছে।
উত্তরদিনাজপুর