মালদা

মৃত যুবকের পরিবারকে ২লক্ষ টাকার চেক তুলে দিলেন সমাজবাদী পার্টির সভাপতি কিরণময় নন্দ

বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে যাওয়ার সময় মৃত্যু হয়েছিল গাজোলের বাসিন্দা বছর তিরিশের প্রসেনজিত কর্মকার ডাক নাম বাপ্পা নামে যুবকের। শুক্রবার তাদের বাড়ি জান সমাজবাদী পার্টির সর্ব ভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দ, সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ বিকাশ যাদব, সমাজবাদী পার্টির মালদা জেলা সভাপতি ও মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিলন দাস, সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি জন যুব সভাপতি জয়ন্ত দাস, মালদা জেলা সভাপতি অরুন দে, মালদা জেলা সভানেত্রী কাঞ্চন সিং, গাজোলের মহিলা নেত্রী সবিতা সরকার, উত্তর দিনাজপুর জেলার সভাপতি অরুন দে এছাড়াও চাচল২ নম্বর ব্লকের সভাপতি অবাইদুর রহমান সহ দলীয় কর্মীরা। আজ তিনি মৃতের স্ত্রীর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন। আগামীতে যেন তাদের জন্য আরও কিছু করতে পারেন তার আশ্বাস দেন সভাপতি কিরণময় নন্দ।

            উল্লেখ্য, আগস্ট মাসের ২৫ তারিখে বন্যাদুর্গতদের ত্রান বিলি করতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় বাপ্পার। ঘটনাটি ঘটেছিল আলাল যাবার পথে পাঁচপাড়া ও মাকলের এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। গাজোলের বিবেকানন্দ পল্লির বাসিন্দা ছিল মৃত প্রসেনজিত কর্মকার ওরফে বাপ্পা। সেদিন ট্রাকটারে করে গাজোলের একটি ক্লাব থেকে ত্রান সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকাগুলিতে যাচ্ছিল সে। সেই সময় ট্রাকটার থেকে পরে যায় বাপ্পা। পরার সময় ট্রাকটারের চাকায় বাপ্পার মাথায় গুরুত্বর আঘাত লাগে। বাকি অন্যান্য সদস্যরা বাপ্পাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।তার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে বাপ্পার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাবার পথে ফারাক্কা সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয় রাত্রি ১০.১৫ নাগাদ। তার মৃত্যুতে এখনও শোকাহত তার পরিবার।